খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ(টানাখালি) বাজারের পশ্চিমপাড় ফেরিঘাটের পাশে কালনী নদীতে এক অঞ্জাতনামা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে নদীতে একটি দুগন্ধযুক্ত অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পেয়ে স্হানীয় লোকজন দিরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানার এস আই রেজাউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হলে এসে স্হানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে গত দুদিন আগে সলফ গ্রাম থেকে এক নারী নিখোঁজ হয়েছিলেন। তবে কে সেই নারী,কেনই বা তিনি নিখোঁজ হয়েছিলেন বা কারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পানিতে ফেলে দিল সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশটিতে পচন ধরেছে এবং সনাক্ত করার পর ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর লাশের নাম ঠিকানা সংগ্রহ করে ঘটনার মোটিভ উদাঘাটন করার চেষ্টা করা হবে। তবে বিশ্বস্হ সূএে তিনি জানতে পেরেছেন গত দুদিন পূর্বে শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রাম থেকে একজন নারী নিখোঁজ হয়েছিলেন। বিষয়টি খোজ খবর নিয়ে অধিক গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে বলে তিনি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT