খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রূপসায় মরা ও অসুস্থ গরুর মাংস বিক্রির সিন্ডিকেট আটক

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসায় মরা ও মারাত্মক অসুস্থ গরু জবাই করে ফ্রিজাতকরণ এবং পরবর্তীতে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহকারী একটি অসাধু চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট ২০২৬ গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এই চক্রের সদস্যদের আটক করা হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকার *ফ্রেশ সী ফুড* এবং *সাউদার্ন সী ফুড*-এর সামনের একটি স্থানে দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা তাদের অপকর্ম চালিয়ে আসছিল। তারা কম দামে অসুস্থ ও মৃতপ্রায় গরু সংগ্রহ করে জবাই করত এবং সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করে বাজারজাত করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিউটন রায়-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ক্ষতিকর মাংস উদ্ধার করা হয়।এ বিষয়ে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্প ইনচার্জ নিউটন রায় জানান, “জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT