খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুর থেকে সরঞ্জামাদিসহ ১২ মাদকসেবী আটক

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে পুলিশের পৃথক অভিযানে ১২ জন মাদক সেবীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা মাদক সেবনের প্রস্তুতিও সেবনরত অবস্থায় ছিলেন। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।রবিবার রাতে থানার এসআই মো.আজিমুল হক পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এর প্রায় ২০ মিনিট পর বটতলী বাজারসংলগ্ন ছেনোয়ারা প্লাজার নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে চক্রাকারে বসে মাদক সেবনরত আরও ৯ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো.ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো.আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) এবং মো.করিম (২৫)। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩ টি প্লাস্টিক পাইপ, একটি গামছা ও ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT