খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রীজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনিতা সিনহা,সিপাহী রাজব গোয়ালা,মাহিন খাঁন ও রিফাতসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে একটি প্রাইভেট কারকে সন্দেহ হওয়ায় অভিযান পরিচালনা করা হয। এ সময় কারের ভেতরে ৪০ কেজি গাঁজাসহ কারের চালক মোঃ জাবেক আহমদ(৩০)কে গ্র্রেফতার করা হয়। এ সময় আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয। জব্দ করা গাঁজা, প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা হবে। এ ঘটনায় বিকেলে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ সহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।মামলার এজাহারে জানাযায়,প্রাইভেট কারের চালকসহ আরো দুজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে আসা হচ্ছিল। এ সময় সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে কালো রংক্সেগর প্রাইভেট কারে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা,কারসহ চালককে আটক করা হয়।  এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT