
জি,এম,ফিরোজ, ডুমুরিয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শেখ মুক্তা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশার পাশাপাশি তিনি এলাকার অভিভাবক, ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।সম্প্রতি তিনি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আটটি সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন করা মন্দিরগুলোর মধ্যে রয়েছে মাধবকাটি সার্বজনীন পূজামণ্ডপের উত্তরপাড়া, দেলতলা, রূপরামপুর সার্বজনীন পূজামন্দির, ডালিবাড়ি অনলি উল উন্নয়ন সংঘ মাতৃমন্দির, রায়পাড়া মাতৃমন্দির, পশ্চিমপাড়া মন্দির, গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সার্বজনীন পূজামন্দির এবং গজেন্দ্রপুর বাস্ততলা সার্বজনীন মন্দির।এ সময় সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুর্গোৎসব উপলক্ষে শেখ মুক্তা বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতাও করেন।শেখ মুক্তা বলেন, রঘুনাথপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে সবার ভোট, দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছেন।তিনি এলাকার মানুষের সেবা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
