খুলনা, বাংলাদেশ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ।

[ccfic]

 

    পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

 

যশোর,কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে মহা অষ্টমী পূজায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এসময় মন্দির প্রাঙ্গন ছিল উৎসবমূখর।সোমবার (১৯ অক্টোবর-২৬) রাত ৮ টায় মন্দির প্রাঙ্গনে ওই বস্ত্র বিতরণ করা হয়। বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু-এর সভাপতিত্বে এবং সহ সম্পাদক মানব মন্ডল-এর সঞ্চালনায় বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ (ইকতিয়ার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দীক, ফটো সাংবাদিক এম,এ খালেক।বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি কতৃক আয়োজিত ৮০ তম শারদোৎসবে কেশবপুর উপজেলার মজিদপুর রামকৃষ্ণ সেবাশ্রমের সৌজন্যে প্রাপ্ত শাড়ী ও পূজা মন্দির কমিটির পক্ষ থেকে ধূতি বিতরণ করা হয়। শাড়ী ও ধূতি পেয়ে তারা কমিটির নেতৃবৃন্দদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু, উপদেষ্টামন্ডলীর সদস্য প্রভাত হালদার, সিনিয়র সহ-সভাপতি প্রদীব ব্যানার্জী, সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্ত্তী, সহ-সম্পাদক মানব মন্ডল, সহ-সম্পাদক মানিক দাস, সদস্য শোভন ব্যানার্জীসহ পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

বস্ত্র বিতরণের পর ছিল নৃত্য, আবৃত্তি ও হাস্য কৌতুক।বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি কতৃক আয়োজিত ৮০ তম শারদোৎসব পরিচালক সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার জানান, পর্যায়ক্রমে এখানে আলোচনা, সঙ্গীত, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সন্ধ্যা আরতি, বস্ত্র বিতরণ, নৃত্য, আবৃত্তি ও হাস্য কৌতুক হওয়ায় পরিবেশটা থাকে উৎসবমূখর।

বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শম্ভুনাথ বসু বলেন, সকলকে মহা অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলের মঙ্গল হোক, কেউ যেন দুঃখভোগ না করে-আজকের এইদিনে মহামায়া দূর্গার নিকট এই প্রার্থনা করি।
ছবিঃ
২০/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT