খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

ডুমুরিয়ার রঘুনাথপুরে ২৬টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী আইয়ুব আহমেদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময়, শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।

[ccfic]

 

    ফিরোজ থুকরা ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নে গণসংযোগ ও শারদীয় দুর্গাপূজার নবমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাস্টার বিএম আইয়ুব আহমেদ। এ সময় তিনি পূজারি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।মাস্টার বিএম আইয়ুব আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম জিহাদুল ইসলাম, নুরুজ্জামান কিসলু, আব্দুল গফফার মোল্লা, বিএম সামিউল, মেহেদী সরদার, মো. ইনামুল মল্লিক, শেখ আহাদুর ও ইলিয়াস সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এ সময় রঘুনাথপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গোপাল চন্দ্র মণ্ডল বক্তব্য দেন। পরিদর্শনকালে গজেন্দ্রপুর বাস্ততলা সার্বজনীন পূজামণ্ডপ, ডালিবাড়ি, দেলতলা ও গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন মণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি বিভূতি মণ্ডল ও রাজু মণ্ডলও এ সময় উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে মাস্টার বিএম আইয়ুব আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবির দিকনির্দেশনা অনুসরণ করে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি রঘুনাথপুর ইউনিয়নের ২৬টি পূজামণ্ডপের পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদযাপন করতে হবে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT