খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন।

[ccfic]

 

   কুলেন্দু শেখর সুনামগঞ্জ প্রতিনিধি

 

 

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে সন্তাসীরা গুলি করে হত্যা ঘটনায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি,জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ,বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার সহ দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু,মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিম ও অনলাইন এম টিভির জেলা প্রতিনিধি ইফতিয়াক সুমন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন,গীতিকার আব্দুল হান্নান,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান,মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক,সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রীতম দাস,সি এন বাংলা ও দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কিশাল শেখর দাস,দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান, দৈনিক নববানী প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি এরশাদুল হক,দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সালমান ফারসী,দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি মোঃ কামাল পাশা,প্রাইম টেলিভিশন প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান,জুলাই যোদ্ধা রহমত আলী,কবি আপন আনোয়ার ও ক্যামেরা পার্সন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা অবিলম্বে সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ,সরকারী বিজ্ঞাপন বন্টনে অনিয়ম ও বৈষম্য দুরীকরন, পোষ্য সাংবাদিকতার প্রতিকার,সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং যেসব মিডিয়া মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যুনতম পারিশ্রমিক দিতে পারেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে যে সকল সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে তাদের আগামী ৪০ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট দাবি জানান। সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবী করেন। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২০.১০.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT