খুলনা, বাংলাদেশ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা।আটককৃত আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন আব্দুস সাত্তারকে আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা।পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম কাছে হস্তান্তর করা হয়।এ ব্যাপারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিছ ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT