
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বায়শা শ্রীরামপুর মহাশ্মশানের কালী মন্দির ও শিব মন্দিরের তালা ও গ্রীল ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত মঙ্গলবার সকালে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত তাঁর লিখিত অভিযোগসূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট-২৬) দিনের বেলায় মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢালার অনুষ্ঠান ছিল। ১৮/০৮/২০২৬ তারিখ রাত আনুমানিক ১২:৩০ ঘটিকা হতে ভোর অনুমান ০৪:০০ ঘটিকার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা চোরেরা চোরেরা মন্দিরের তালা ও গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টোর রুমের তালা ভেঙ্গে ১০টি সোনার টিপ, ১০টি বড় কাসার থালা, ০৬টি ছোট কাসার থালা, ০৬টি কাসার বাটি, ০৪টি কাসার ঘন্টা, ০২টি পিতলের গামলা, ০২টি কাসার গামলা, ০৩ জোড়া পুঁজার কুশা-কুশি, টাকাসহ ০২টি দানবাক্সের সর্বমোট মূল্য অনুমানিক ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা কৌশলে চুরি করে নিয়ে পালিয়ে যায়। মন্দির কমিটির নেতৃবৃন্দরা উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।এবিষয়ে থানায় যোগাযোগ করলে, এস আই হাসমত আলী মন্দির পরিদর্শন করেন। এ বিষয় থানায় লিখিত অভিযোগ হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
