খুলনা, বাংলাদেশ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির

খুলনায় রাজু শিকদার গণপিটুনিতে নি”হত, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের সেলসম্যান রাজু শিকদার (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। ছেলেধরা’ সন্দেহে স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড।মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সন্ধ্যায় খুলনার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ‘ছেলেধরা’ সন্দেহ করে আটক করে গণপিটুনি দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার পাড়িয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, ‘ছেলেধরা’ সন্দেহে আকস্মিক গণপিটুনি নয়, বরং পরিকল্পিতভাবে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহতের এক স্বজন বলেন, “রাজু কোনো অপরাধ করেনি। তাকে পূর্ব পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং রাজুর মৃত্যুর পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।গণপিটুনির মতো ঘটনা আইন নিজের হাতে তুলে নেওয়ার শামিল উল্লেখ করে পুলিশ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT