খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচজন আ’হ’ত হয়েছে

[ccfic]

ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে পাঁচজন আ’হ’ত হয়েছেন। গায়েহলুদের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়।সোমবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মো. বাবলু (২৫) শঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য আহতরা হলেন নজরুল ইসলাম ওরফে শান্ত (২৫), মারুফ আহাম্মেদ (২৫), জসিম উদ্দিন (২৭) ও সাকিব হোসেন (২৫)। তাঁদের মধ্যে বাবলু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় বাসিন্দারা জানান, আ’হ’ত যুবকেরা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজ করেন। পাশাপাশি তাঁরা জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। রাতে তাঁরা মোশাকপুর গ্রামের একটি গায়েহলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ওই অনুষ্ঠানের আয়োজক পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন।আহত নজরুল ইসলাম জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা অনুষ্ঠানের উদ্দেশে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছররা গুলিতে আহত হয়ে সড়কে পড়ে যান। তাঁদের মাথা, হাত ও পিঠে গুলি লাগে।নজরুলের দাবি, হামলাকারীদের মধ্যে দুজনকে তিনি চিনতে পেরেছেন। তাঁদের একজন হারুন এবং অন্যজন পিচ্চি রিয়াদ নামে পরিচিত। তাঁর ভাষ্য, পিচ্চি রিয়াদ তাঁকে বলেন, ‘তুই জামায়াত-শিবির করিস।’ এরপর তাঁর পায়ে অস্ত্র ঠেকিয়ে আবার গুলি করার হুমকি দেওয়া হয়।নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাতেই ছররা গুলিতে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের চিকিৎসা চলছে।হামলার অভিযোগের বিষয়ে হারুন ও রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবেও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনার পর তাঁরা আত্মগোপনে রয়েছেন বলে বাসিন্দারা জানিয়েছেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করার বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT