খুলনা, বাংলাদেশ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

কিশোরীকে ধ/র্ষণ : মামলা করলে তাদের প্রাণনাশের হুমকি

[ccfic]

ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কিশোরীকে ধ/র্ষণের অভিযোগ উঠেছে তার নিকটাত্মীয়র বিরুদ্ধে। সালিশের নামে অভিযুক্ত তরুণকে মাত্র সাতবার কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। সোমবার সকালের সালিশ মানেননি ভুক্তভোগীর স্বজনরা। তারা জানিয়েছেন, মামলা করলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে মেয়েটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা জানান, গত শনিবার রাত ৯টার দিকে জাহিদুল ইসলাম নামের ওই তরুণ ভুক্তভোগী কিশোরীকে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে যান। একটি পরিত্যক্ত ঘরে তাকে ধর্ষণ করা হয়। কাউকে বিষয়টি জানালে মেয়েটিকে হত্যারও হুমকি দেন জাহিদুল। পরে ওই কিশোরী বাড়ি ফিরে বড় বোনকে বিষয়টি জানায়। পরদিন জাহিদুলের কাছে সকালে কিশোরীর বড় ভাই বিষয়টি জানতে চাইলে তিনি উল্টো চড়াও হন। মামলা করলে খারাপ পরিণামের হুঁশিয়ারিও দেন। গ্রামের বিশিষ্টজনের কাছে জানানো হলে তারা সোমবার সকালে সালিশ ডাকেন। অভিযোগ উঠেছে, সেখানে ইউপি সদস্য ফাহিমা বেগমের উপস্থিতিতে জাহিদুলকে মাত্র সাতবার কান ধরে উঠবস করিয়ে ঘটনা ধামাচাপার চেষ্টা করা হয়।কিশোরীর বড় ভাইয়ের ভাষ্য, তার বোনটি সহজ-সরল। তার সরলতার সুযোগ নিয়ে জাহিদুল জঘন্য কাজটি করেছে। তারা মীমাংসা না মেনে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পুলিশের পরামর্শে পরে মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর পলাতক থাকায় জাহিদুলের বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় পেয়ে ‘ব্যস্ত আছি’ বলে ফোনের সংযোগ কেটে দেন ইউপি সদস্য ফাহিমা আক্তার।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নেহেরা আক্তার জানান, কিশোরীকে হাসপাতালে ভর্তি করে তার সোয়াব ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। কিশোরীর পরিবারকে মামলার পরামর্শ দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT