খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

দিনাজপুর বীরগঞ্জে ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ মহিলা আটক

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি

:দিনাজপুরের বীরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ মোছাঃ জুঁই আক্তার (১৯) নামে এক মহিলাকে আটক করেছেন পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার মো: মামুন আলীর স্ত্রী মোছাঃ জুঁই আক্তারকে আটক করা হয়। বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা রনি জানান, অভিযানে মোছাঃ জুঁই আক্তারের স্বামীর বাসা থেকে ৩৪০পিস উদ্ধার করেন এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটক আসামীর বাবার বাড়ি সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের আবুল হোসেনের বাসা থেকে ৪৩০০পিসসহ মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT