খুলনা, বাংলাদেশ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

[ccfic]

মোঃ সোহেল রানা,রাজশাহী :

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০০৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খানপুর হঠাৎ পাড়া নামক জায়গার মধ্যে কিছু চোরাচালানী মালামাল পাচারের উদ্দেশ্যে লুকানো অবস্থায় আছে। তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কাউকে দেখতে না পেয়ে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে টহল দল সেখানকার পাট ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে টহল দল ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।একই রাতে আনুমানিক ০২৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় নদীর ঘাট নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, কাধে ব্যাগ অবস্থায় একজন ব্যক্তি নৌকা নিয়ে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভিতর প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা ব্যাগ ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগটি তল্লাশী করে তার মধ্য হতে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এছাড়াও রাত্রি আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সেখানে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন ব্যক্তি একটি সাইকেল নিয়ে তাদের দিকে আসছে। তৎক্ষনাৎ বিজিবির আভিযানিক দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থল থেকে একটি পলিথিনের ব্যাগ হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স এবং ০১ টি পুরাতন বাইসাইকেল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। আটককৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT