খুলনা, বাংলাদেশ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

রূপসায় ইটভাটায় ফখরুল হত্যার প্রধান অভিযুক্ত আসামী ইব্রাহিম ওরফে – ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক :

খুলনার রূপসায় ইটভাটার অফিসে ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।র‍্যাব জানায়, রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’-এর অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি পিস্তল দিয়ে ফখরুলকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন বলে জানায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য পাওয়া গেছে।গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT