
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় জয় ঢালী নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে দুর্জনীমহল এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দুর্জনীমহল এলাকায় জয় ঢালীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত জয় ঢালী দুর্জনীমহল এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর।খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।রূপসা থানার ওসি *আব্দুর রাজ্জাক মীর* বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
