
ডেস্ক:
খুলনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে এসআই(নিঃ) মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ১৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র ০০.১০ ঘটিকার সময় খুলনা সদর থানাধীন পশ্চিম টুটপাড়া মেইন রোড এলাকা হতে খুলনা মহানগরীর বিভিন্ন অপরাধ কার্যে জড়িত থাকা এবং খুলনা সদর থানার মামলা নং-২৯, তারিখ-২২/০৭/২০২৬ খ্রিঃ মূলে শীর্ষ সন্ত্রাসী ১) মাহিন হোসেন শুভ(২২), পিতা- মোঃ কামাল হোসেন, সাং-হোল্ডিং নং-২৩, আব্দুল বাড়ী ইস্ট লেন, টুটপাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ২) মোঃ সাব্বির হোসেন(২০), পিতা- মোঃ মাসুদ হোসেন, সাং-টুটপাড়া বড় খালপাড়, থানা-খুলনা সদর, জেলা-খুলনা এবং ৩) মো তামিম ইসলাম(২০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-আমতলা জমজম মিষ্টি ঘর এর সামনে, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাদেরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মাহিন হোসেন শুভ(২২) এর বিরুদ্ধে ১টি হত্যা ও ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা, আসামী মোঃ সাব্বির হোসেন(২০) এর বিরুদ্ধে ১টি হত্যা ও ২টি মাদক মামলা এবং আসামী মো তামিম ইসলাম(২০) এর বিরুদ্ধে ১টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে।
