
আড়ংঘাটা প্রতিনিধি অনুপম মল্লিক
খুলনার ডুমুরিয়া উপজেলার ২১১ নম্বর সাড়াভিটা নরেন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন শিক্ষার্থীরা বিদ্যালয়টি ২৬ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের একমাত্র টিউব ওয়েলের পানিতে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক শনাক্ত হয় প্রায় এক বছর আগে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এরপর থেকে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পানীয় জলের তীব্র সংকটের মধ্যে চলছে পাঠদান বিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল ডাকাতিয়ার রংপুর এলাকার পাশে অবস্থিত। বছরে প্রায় ছয় মাস বিলের পানি এলাকাটিতে প্লাবিত করে রাখে। এখন বর্ষা মৌসুমে পানি বেড়ে বিদ্যালয়ের চারপাশ পর্যন্ত চলে আসছে স্থানীয়দের আশঙ্কা যেভাবে প্রতিদিন যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তাতে বিদ্যালয়টি চারিদিক থেকে পানি বেষ্টিত হয়ে পড়ছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতের এবং পাঠদানে মারাত্মক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
