খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশেবপুরে মানবতার কল্যাণে এগিয়ে চলা একটি স্বেছাসেবী সামাজিক ও রক্তদান সংগঠন ’ভোরের আলো’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার (১০ আগস্ট-২৬) বিকেলে শহরের হাসপাতাল রোডে রওশন মঞ্জিলের ৪র্থ তলায় মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের আলোর উপদেষ্টা সুফিয়া পারভীন শিখা-এর সভাপতিত্বে এবং ভোরের আলো’র নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনটিভি প্রতিনিধি এনামুল হাসান নাইম।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোল্যা আব্দুস সাত্তার, সাংবাদিক এম আব্দুল করিম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কেশবপুর শাখার সভাপতি কৃষ্ণপদ দাস।এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থি’ত ছিলেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শাহীনুর রহমান ও জাকির হোসেন, ফ্রেন্ডস আরকে ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের এডমিন বাবু বিশ্বাস, মানবসেবা রক্তদান সংস্থার জাহিদ হাসান, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ হাবিবুল্লাহ।এ ছাড়াও ভোরের আলোর যুব ও সমাজকল্যাণ সম্পাদক আরনি হোসেন, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক কিশোর মন্ডল, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, নির্বাহী সদস্য আবু হানিফ, ইলিয়াস হোসেন, সাধারণ সদস্য আবু রায়হান, রাইহান রকি, আবুজার গিফারিসহ ভোরের আলো” সামাজিক সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থি’ত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT