খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা):

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা এবং ভবিষ্যৎ মাস্টার প্ল্যান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ আগস্ট ২০২৬ সকাল সা ১০ টায় ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)।প্রধান অতিথি: এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা), চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা।বিশেষ অতিথি: মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাবেক চেয়ারম্যান, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ।সভাপতিত্ব করেন: জনাব সবিতা সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া, খুলনাঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা) বলেন, খুলনা অঞ্চলের সুষম উন্নয়ন ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডুমুরিয়া উপজেলার জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্টার প্ল্যানের সঠিক বাস্তবায়নে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি কেডিএ’র বিভিন্ন নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিস সবিতা সরকার বলেন, পরিকল্পিত উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব নয়। কেডিএ’র মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে ডুমুরিয়ার অবকাঠামোগত উন্নয়ন বহুগুণ বেড়ে যাবে এবং সাধারণ মানুষ আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করবে।বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, আব্দুল মালেক, মশিউর রহমান লিটন, প্রমুখ।।সভায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT