খুলনা, বাংলাদেশ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি 

‎সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চোরকারবারীদের আটক করে ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।আটককৃতরা হলেন,মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁেনর ছেলে মোঃ সজীব হোসেন(২৪) ও ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০)। শুক্রবার ভোরে ‎ সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কিাভারভ্যানে অবৈধ ভারতীয় মালামাল আছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভারভ্যানে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকাসহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল হবে বলে ডিবি পুলিশের ধারনা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নেতৃত্বেদানকারী এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছি বলে তিনি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT