খুলনা, বাংলাদেশ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

[ccfic]

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। এসব অভিযানে একজন ভিকটিমকে উদ্ধারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।১ / মনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ এ সময় মাহবুব ( ২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। সাহারিয়া শেখ (২৪) ২।জুনায়েদ হাসান (২৬) ৩। তাহমিনা আক্তার (২৪) এবং ৪। মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এই ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা হয় মামলার নং ১৩ তাং ১২/৮/২৬ ইং দন্ডবিধি ১৮৬০ এর ৩৪২/ ৩২৩/ ৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ৩৪ ধারায় অভিযুক্ত । ২/ মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। জাহাঙ্গীর আলম (৫৪) ও ২। মামুন সরকার (৩৫)। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। ৩/ পলাশ থানা পুলিশ থানা এলাকায় বেশ কয়েকটি পৃথক অভিযান পরিচালনা করে ০৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।জাল নোট উদ্ধারঃ সজিব মিয়া (২৭) নামের এক যুবককে ৫,০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়। এছাড়াও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনার কে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ।মাদক উদ্ধারঃ অন্য এক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT