খুলনা, বাংলাদেশ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

[ccfic]

ডেস্ক :

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো আদালত চত্বরে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশে কাঁচের টুকরা ও কাদামাটি ছিটে ওঠে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো চত্বরে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।বিএমপির উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, সিআইডি ঘটনার তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT