খুলনা, বাংলাদেশ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

বাগেরহাট খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

[ccfic]

ডেস্ক :

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈকত (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কে শ্রীঘাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সৈকত বাগেরহাট সদর উপজেলার জয়গাছি-রঘুনাতপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।কাটাখালি হাইওয়ে ‍থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, সৈকত মোটরসাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। শ্রীঘাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় সৈকতকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। দূর্ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ বলেন, মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনার পরে স্বল্প সময়ের মধ্যে সৈকতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের ধারণা পথেই তার মৃত্যু হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT