
মোল্লা জাহাঙ্গীর আলম :
খুলনার বাইপাস-তেলিগাতী সড়কে আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে মাছবাহী ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।রবিবার (৯ আগস্ট) সকালে তেলিগাতী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছবাহী ভ্যানটি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরএফএল পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তাৎক্ষণিকভাবে নিহত ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে শত শত স্থানীয় মানুষ ভিড় জমায়। এতে সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।দুর্ঘটনাকবলিত পিকআপ ও ভ্যানটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে থানা পুলিশ।
