খুলনা, বাংলাদেশ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

আইসিইউ থেকে উন্নতি,শনিবার বাড়ি ফেরার সম্ভাবনা

[ccfic]

ডেস্ক :

আলহামদুলিল্লাহ, খুলনার তেরখাদা উপজেলা বিএনপি নেতা মো. এসকেন্দার মোল্লার শারীরিক অবস্থা এখন আগের থেকে অনেকটা সুস্থ। আশা করা যাচ্ছে আগামী শনিবার তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া যাবে।খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এসকেন্দার মোল্লার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালে যান তার ছোট ভায়রা রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বাসিন্দা মোল্লা জাহাঙ্গীর আলম।পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এসকেন্দার মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনা করে আইসিইউতে ভর্তি করেন। এসকেন্দার মোল্লা তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের বাসিন্দা। তিনি তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১নং আজগড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।চিকিৎসকরা জানিয়েছেন, এসকেন্দার মোল্লার অবস্থা এখন স্থিতিশীল এবং আগের চেয়ে উন্নতির দিকে। তাকে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। আশা করা হচ্ছে আগামী শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যাবে।মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, “আমার বড় ভায়রা এসকেন্দার মোল্লা একজন সৎ, সমাজসেবী ও ধর্মপ্রাণ মানুষ। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন। এছাড়াও তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করছি।এদিকে এসকেন্দার মোল্লার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আজগড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন। ওয়ার্ডবাসীরা জানান, এসকেন্দার মোল্লা এলাকায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-দুঃখীদের সহায়তায় সবসময় এগিয়ে আসতেন। তার মতো একজন জনপ্রিয় মানুষের অসুস্থতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল।স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও হাসপাতালে তার খোঁজখবর নিচ্ছেন এবং তার আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT