খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

খুলনায় বাড়িতে ঢুকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে আহত গৃহবধূ

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনা নগরীর করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে এসে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মায়ের গায়ে লেগে তিনি গুরুতর আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় পড়ালেখার পাশাপাশি তার বাবার মোবাইল ফোনের দোকানে বসেন। সকালে কয়েকজন দুর্বৃত্ত হৃদয়কে খুঁজতে তাদের বাড়িতে আসে।এ সময় তাকে না পেয়ে তারা হৃদয়ের বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। বাবা নিচু হয়ে সরে গেলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে হৃদয়ের মায়ের শরীরে লাগে।গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT