খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় কয়েক বোতল অবৈধ মদসহ ২ জনকে আটক করা হয়েছে।রবিবার বিকেলে সদর মডেল থানার এস আই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের নবীনগর এলাকায় একটি চলন্ত মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেলে থাকা দুজনের শরীরে তল্লাশী চালিয়ে ৫ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার সহ ২ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন,শহরের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দল কাদিরের ছেলে মাদকসেবী ও দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার সুনামগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন লিটন(৪০) ও শহরের ষোলঘর এলাকার মৃত সুলতান আহমদের ছেলে আমীর হোসেন(৫০)। আটককৃতদের মধ্য মোশারফ হোসেন লিটন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাইনবোর্ড লাগিয়ে মাদক সেবক ও বিক্রি করে আসছিলেন বলে একাধিক সূএে জানা যায়। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।এ ব্যাপার আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম মদসহ দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT