
বটিয়াঘাটা প্রতিনিধি :
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বাড়িতে গভীর রাতে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ছয়জনের একটি সশস্ত্র দল বাহাদুর মুন্সির বাড়ির সামনে এসে অবস্থান নেয়। এ সময় তারা বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে রাস্তায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
