খুলনা, বাংলাদেশ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের জাঙ্গালহাটি পয়েন্টে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে ছাএলীগের ক্যাডার আল আমীন। শুক্রবার বিকেল ৫ টায় জাঙ্গালহাটি পয়েন্টে আল আমীনের নেতৃত্ব ৭/৮ জনের একটি ক্যাডার বাহিনী একই ইউনিয়নের মোদেরগাও গ্রামের মাসুদ মিয়ার ছেলে ব্যবসায়ী মাফুজ আহমেদ সামীকে জাঙ্গালহাটি পয়েন্টে রাজ্জাক মিয়ার চায়ের ডেকে নিয়ে মোটা অংকের চাদা দাবি করেন। ব্যবসায়ী চাদা দিতে অস্বীকার করলে ক্যাডার বাহিনী ঐ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বেদড়ক মারধোর করে গুরুতর আহত করে। তার চিৎকার শুনে স্হানীয় লোকজন ঘটনাস্হলে এসে তাকে আহত অবস্হায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। স্হানীয় সূএে জানা যায় ছাএলীগের ক্যাডার আল আমীন গত এক সপ্তাহ আগে ঐ ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাদা দাবি করে আসছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্হলে পাঠানো হয়েছে সত্যতা প্রমাণিত হলে ওদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT