খুলনা, বাংলাদেশ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টায়, মুদিদোকানি গ্রেপ্তার

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটিকে তার দাদা খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। শিশুটি বাড়ির পাশের একটি মুদিদোকানে চকোবিন কিনতে গেলে দোকানি রাজু মোল্লা তাকে একটির পরিবর্তে দুটি প্যাকেট দেওয়ার প্রলোভন দেখান।শিশুটি একটি প্যাকেটই নেবে জানালে রাজু কৌশলে তাকে দোকানসংলগ্ন একটি কক্ষে নিয়ে যান। অভিযোগ উঠেছে, ওই কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান রাজু মোল্লা।এ সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে ডাকাডাকি করলে রাজু কক্ষ থেকে বের হয়ে আসেন। পরে শিশুটি অসংলগ্ন পোশাকে বেরিয়ে এসে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায়।ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত রাজু মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটকের সময় স্থানীয়দের গণপিটুনিতে সে আহত হয়। পরে তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT