খুলনা, বাংলাদেশ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

ভোলাহাটে ১৩৫ বোতল স্কাফসহ শীর্ষ মাদক কারবারি সাইরুল গ্রেপ্তার

[ccfic]

মোঃ শাহিন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ ‘স্কাফ’ সিরাপসহ সাইরুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি চৌকস দল ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউসপুর গ্রামে অভিযান চালায়।অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে আসামি মোঃ সাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে হাউসপুর গ্রামের মোঃ আলাউদ্দিন ওরফে আলার ছেলে। পরবর্তীতে তার হেফাজতে রাখা অবৈধ ১৩৫ (একশত পঁয়ত্রিশ) বোতল ফেনসিডিল জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে যেকোনো মাদকের তথ্যাদি দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT