খুলনা, বাংলাদেশ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন

[ccfic]

আবিদুর রহমান আলিফ বটিয়াঘাটা  :

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বটিয়াঘাটা অফিসের আওতাধীন এলাকায় রাত-দিন অনবরত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। তীব্র গরমের মধ্যে ঘন ঘন ও দীর্ঘমেয়াদী লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের লেখাপড়া, গৃহস্থালি কাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি সেচ ব্যবস্থা।বটিয়াঘাটা উপজেলার গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে দিনে ৪-৫ বার এবং রাতে পাঁচ ছয়বার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। দিন শেষে রাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।বটিয়াঘাটা উপজেলার বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম বন্ধ থাকায় চাষিরাও চরম ক্ষতির মুখে পড়েছেন।এ বিষয়ে বটিয়াঘাটা পল্লী বিদ্যুৎ অফিস জানান,বটিয়াঘাটা উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের যে বিপুল চাহিদা রয়েছে, গ্রিড থেকে আমরা তার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। ঘাটতি মেটাতে গিয়ে আমাদের নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। তবে এই সংকট সাময়িক। জাতীয় গ্রিডে সরবরাহ বাড়লে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।বটিয়াঘাটা উপজেলার গ্রাহকদের দাবি, শুধু জাতীয় সংকটের অজুহাত না দিয়ে সমবণ্টনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং দ্রুত এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT