খুলনা, বাংলাদেশ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ

[ccfic]

ডেস্ক :

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। ব্যবসা টিকিয়ে রাখা, একে আরও গতিশীল করা এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে কেডিএ রূপসা নতুন বাজার কেন্দ্রিক একটি বহুমাত্রিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কেডিএ খুলনা অঞ্চলে বিশেষ করে মহানগরীর সুশৃঙ্খল উন্নয়ন এবং বাণিজ্যিক সম্প্রসারণের পক্ষে কাজ করছে।রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কেডিএ’র সম্মেলন কক্ষে কেডিএ রূপসা নতুন বাজার দোকান মালিক এ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসা বান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছি। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা-বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি।অন্য প্রসঙ্গে তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা বা জবর দখলের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে ফুটপাত, কেডিএ’র জায়গা বা অন্যের জায়গা দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।এসময়ে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন (উপসচিব), সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা (উপসচিব), সিনিয়র বৈষয়িক কর্মকর্তা মো. আব্দুল্লাহ কবি সাদ, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ, উপ-পরিচালক (প্রশাসন চলতি) মো. ইজাদুর রহমান, কেডিএ রূপসা নতুন বাজার মালিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম নুরুল আলম দীপু, খুলনা চিংড়ি বণিক সমিতি’র সভাপতি এসএম নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান মঞ্জির, সহ-সভাপতি এসএম মনোয়ার হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খুরশিদ আলম কাগজী, মো. শরিফুল ইসলাম, মো. শাহজাহান শেখ, এসএম মতিয়ার রহমান মতি, মো. নজরুল ইসলাম, হাজরা আব্দুর রাজ্জাক, মো. কামরুল ইসলাম, মো. খলিলুর রহমান, এসএম নুরুজ্জামান বিপ্লব, শেখ অলিউর রহমান ও মো. মিজানুর রহমান প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT