খুলনা, বাংলাদেশ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা পশ্চিমপাড়া এলাকায় রূপসা উপজেলার ৪ নং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও স্থানীয় ইজারাদার বাবুল শেখকে (৫৫) লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুল শেখ ও তাকে বহনকারী ভ্যান চালক হবি শেখ (৫০) সামান্য আহত হয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩০ জুলাই রাতে মানসা বাজার থেকে কাজ শেষে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন বাবুল শেখ। পথিমধ্যে মানসা পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাবুল শেখের ঘাড়ে সামান্য স্পর্শ করে চলে যায়। এতে তিনি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। একই ঘটনায় ভ্যান চালক হবি শেখের পিঠেও আঘাত লাগে।আহত বাবুল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাজার থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দুর্বৃত্তরা আমাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। অল্পের জন্য গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘাড়ে সামান্য আঘাত পেয়েছি।ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার মূল কারণ কিংবা হামলায় জড়িতদের পরিচয় জানা যায়নি।এ বিষয়ে ফকিরহাট থানার ওসি বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT