খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ৭ নং শোভনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণ কর্মসূচি পালন করেছেন মেম্বার পদপ্রার্থী ও যুবনেতা শেখ হুমায়ূন কবির।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব মাঠে স্থানীয় যুবকদের হাতে ফুটবল বিতরণ করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা উপস্থিত ছিলেন।পরে মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। খেলায় ‘বিবাহিত একাদশ’ ও ‘অবিবাহিত একাদশ’ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বিবাহিত একাদশ ১-০ গোলের ব্যবধানে অবিবাহিত একাদশকে পরাজিত করে। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।ফুটবল বিতরণ অনুষ্ঠানে শেখ হুমায়ূন কবির বলেন, “বর্তমান সময়ে মাদক যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা গেলে তারা মাদকসহ নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তাই আমি চাই আমাদের যুবসমাজ মাদক ছেড়ে মাঠে আসুক, খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলুক।”তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।”এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহসিন দফাদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল মোল্লা, যুবনেতা শফিকুল সরদার, জনি মোল্লা, রনি মোল্লা, সাদ্দাম সরদার, আক্তার সরদার ও রফিক তরফদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয়রা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এ ধরনের আয়োজন নিয়মিত হলে যুবসমাজ আরও বেশি ক্রীড়ামুখী হবে এবং সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT