
ডেস্ক :
খুলনা মহানগরীর খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ জানায়, ইসমাইলের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি মাদক ব্যবসা, অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন বলে দাবি পুলিশের।ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনদের কান্না এবং আহাজারীতে হাসপাতাল চত্বর ভারী হয়ে উঠে।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
