খুলনা, বাংলাদেশ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ

পেটে ঢুকিয়ে ইয়াবা পাচার,শেষ রক্ষা হলো না :আটক ১

[ccfic]

ডেস্ক :

গোপালগঞ্জের কাশিয়ানীতে পেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গতকাল রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম রাজু নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীফপুর গ্রামের বাসিন্দা।র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক বলেন, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান খুলনায় পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম/কক্সবাজার থেকে আসা ‘দোলা পরিবহণ’র একটি বাসে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেন, তিনি বিশেষ কৌশলে নিজের পেটের ভেতর ইয়াবা বহন করে খুলনা নিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে তার পেটের এক্স-রে করে এবং বিশেষ প্রক্রিয়ায় পাকস্থলী থেকে বের করা হয় ২ হাজার ৩০০ পিস ইয়াবা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT