খুলনা, বাংলাদেশ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলোচিত মা-মেয়ে জোড়া হত্যা মামলায় প্রধান আসামি টমটমচালক আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।আদালত সূত্র মতে, ২০২১ সালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডে আজিজুল হকের স্ত্রী ও কন্যাকে হত্যার অভিযোগে টমটমচালক আবুল কালামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন আজিজুল হক।তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়েন। পরে সাক্ষ্য-প্রমাণ ও আদালতে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকেও বেকসুর খালাস দেওয়া হয়।দীর্ঘদিন পর আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। স্থানীয়দের প্রত্যাশা, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজ ও দেশের জনগণের কাছে কঠোর বার্তা পৌঁছে যাবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT