খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

[ccfic]

পরেশ দেবনাথ, কেশবপুর যশোর 

যশোরের কেশবপুর উপজেলার চিংড়াবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি নেভি ব্লু রঙের ইজিবাইকসহ দুইজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন, ভোগতি গ্রামের বাবর আলী মোড়লের ছেলে আব্দুস সালাম মোড়ল (৩৬) এবং একই গ্রামের শওকত আলীর ছেলে মোঃ রাহুল ইসলাম(২৩)।থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৯ জুলাই-২৬) রাতে চিংড়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইনের নেতৃত্বে সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান, নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে কেশবপুর পৌর শহরের ভোগতি গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে আব্দুস সালাম মোড়ল (৩৬) ও একই গ্রামের শওকত আলী মীর এর ছেলে রাহুল ইসলাম (২৩) কে ২৩ পিচ গ্রেফতার করাসহ মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি নেভী ব্লু রংয়ের ইজিবাইক জব্দ করেন।এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ার লক্ষে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT