খুলনা, বাংলাদেশ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

[ccfic]

মোঃ শাহীন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক বহনের সময় ২০ বোতল এসকাফ সিরাপসহ মো. রুবেল আলী (২৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৫টায় গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চর উদয়নগর গ্রামস্থ চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় তাঁকে আটক করা হয়।গ্রেফতারকৃত মো. রুবেল আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৈপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের মো. রবিউল ইসলাম ও মোসা. জের বানুর ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌডালা ব্রিজ সংলগ্ন টোলপ্লাজার সামনে নিয়মিত চেকপোস্ট বসানো হয়। বিকেল ৫টার দিকে একটি লাল রঙের ১৬০ সিসির TVS Apache RTR মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নং- নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির সাইড কভারের ভেতর এবং এয়ার ফিল্টারের ফাঁকা জায়গা থেকে বিশেষ কায়দায় রাখা ২০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। বিকেল ৫:৩০ মিনিটে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে সিরাপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিডিএমএস (CDMS) সার্চ করে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদকদ্রব্য আইনে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।এ বিষয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৪(ক)/৩৮ ধারায় একটি মামলা (মামলা নং-৩৬, তারিখ- ২৯/০৭/২০২৬খ্রিঃ) রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT