খুলনা, বাংলাদেশ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

[ccfic]

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর 

কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহিন (৩৪) নামে এক মাদককারবারিকে দুইশো পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আজ বুধবার (২৯ জুলাই-২৬) দুপুরে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের গাজীর মোড় এলাকা থেকে শাহীনকে ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, দুইশত পিচ ইয়াবাসহ শাহীন নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT