খুলনা, বাংলাদেশ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে এক ব্যবসায়ীকে জিম্মি করে মারধর ও নগদ দেড় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ঈদগাঁও থানাধীন শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ঈদগাঁওয়ের মধ্যম শিয়া পাড়ার ফারুক মিয়া এবং দরগাহপাড়া এলাকার মো. সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া।পুলিশ ও অভিযোগ সূত্র জানান, ভুক্তভোগী রহিম উদ্দিন মধ্যম শিয়াপাড়ার সোনা মিয়ার ছেলে,পেশায় একজন ব্যবসায়ী। ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে বারটার দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নিজ বসতবাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ফারুক, সাজ্জাদসহ আরও কজন তার গতিরোধ করেন। এই সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে। তার কাছে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঈদগাঁও থানা পুলিশের একটি দল শিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন আসামির মধ্যে প্রধান দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে থানা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর ছিনতাই হওয়া নগদ অর্থ উদ্ধার ও পলাতক অপর আসামিদের গ্রেফতারে পুলিশের সম্ভাব্য সকল স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT