খুলনা, বাংলাদেশ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

নগরীর লবণচোরার রিভার ভিউ ইকোপার্কে যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পালালো দুর্বৃত্তরা

[ccfic]

ডেস্ক :

খুলনা মহানগরীর লবণচরা থানার রিভার ভিউ ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. আরিফ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত আরিফের পিতা মো. আবুল কালাম সিকদার। তাদের বাড়ি লবণচরা থানার ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায়। এ বিষয়েআহতের আত্মীয় স্বজনেরা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।প্রাথমিক তথ্যে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ আরিফ হামলাকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানা গেছে।ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT