খুলনা, বাংলাদেশ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮টি মোটরসাইকেল উদ্ধার

[ccfic]

ডেস্ক :

সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) জনাব মোঃ শফিকুল ইসলাম এবং লবণচরা থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মোশারেফ হোসেন-এর নেতৃত্বে এসআই খান মোঃ তানজীর হোসেন, এসআই পীযূষ দাশ, এসআই মোঃ আশরাফুল আলম, এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ শিহাবুল ইসলাম, এএসআই মোঃ কামরুল ইসলাম, এএসআই মোঃ মোখলেছুর রহমান, এএসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ আজিম উদ্দিন সরদারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুলাই ২০২৬ তারিখ রাত ১৯.২০ ঘটিকায় লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টি, সর্বমোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার্জিং পয়েন্ট/গ্যারেজের মালিক উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলগুলো বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোটরসাইকেল হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT