খুলনা, বাংলাদেশ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

খুলনায় পরিত্যক্ত ঘরে যুবক হত্যা. আদালতে স্বীকারোক্তি

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া যুবক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাজ শিকদার (২৩) খুলনা মহানগরীর বানিয়াখামা এলাকার জাহিদুর রহমান ক্রস রোডের বাসিন্দা রাজু শিকদারের ছেলে।পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের নির্দেশনায় বটিয়াঘাটা থানা ও খুলনা সদর থানার পুলিশের যৌথ অভিযানে রাজ শিকদারকে গ্রেফতার করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।এর আগে গত ২২ জুলাই উপজেলার তেঁতুলতলা- আশিক সড়কের মাঝামাঝি একটি বিলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত ঘর থেকে সজিব হাওলাদার রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের নাক, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে নিহতের স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।পরিবারের সদস্যরা জানান, ২১ জুলাই রাজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে হরিণটানা এলাকা থেকে তার ব্যবহৃত ইজিবাইকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলেও গাড়ির চারটি ব্যাটারি পাওয়া যায়নি।এ ঘটনায় নিহতের মা রাশিদা বেগম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় রাজ শিকদারসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়।বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন জানান, লাশ উদ্ধারের পরপরই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT