খুলনা, বাংলাদেশ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ইসলামপুরে চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার ৩ আসামীর জামিন নামঞ্জুর

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার অন্যতম ৩ আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।বুধবার (২২ জুলাই) তিন আসামি পূর্বে হাইকোর্ট কর্তৃক নেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের সময় সীমা শেষ হওয়ার পর আদালতে উপস্থিত হয়ে পুনরায় জামিন আবেদন করলে কক্সবাজার জজ আদালত-২ জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।তারা হল চাঞ্চল্যকর হত্যা মামলার ১নং আসামি ইসলামপুর উত্তর নাপিতখালীর মোহাম্মদ কালুর ছেলে ইউপি সদস্য নুর মোহাম্মদ, ইসহাক মিয়ার ছেলে ৩ নম্বর আসামি মোবারক এবং তার ভাই রমিজ আহমদ। ইতিপূর্বে ২ নম্বর আসামি প্রধান আসামির ছেলে আতাউল্লাহ আটক হয়েছেন।নিহতের মামা রফিক উদ্দিন লিটন তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সনক কান্তির মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিগত ১৬ এপ্রিল গভীর রাতে ইসলামপুর ইউপির মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী (৩২), প্রকাশ সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নিয়ে অমানবিক কায়দায় রাতভর নির্যাতন করে ঘের মালিকপক্ষ। পরে দীর্ঘ ১১ দিন বাঁচার লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় ইউপি সদস্য নুর মোহাম্মদকে প্রধান আসামি করে কজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT