
ডেস্ক :
২৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ ১০,২০০ টাকাসহ ১ জন গ্রেফতার হয়েছে।খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ১৯ জুলাই ২০২৬ তারিখ বিকাল ১৬:০০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন ২২ হাজী ইসমাইল রোড এলাকা হতে মাদক কারবারি শেখ আসাদুল আহম্মেদ @সাদ্দাম (৩৫), পিতা-শেখ আব্দুস সালাম, সাং-৬/১ বড় বয়রা, মধ্যপাড়া মসজিদ রোড, এ/পি সাং-বৈকালী বাজার রোড, হায়েজ উদ্দিন লেন, থানা-খালিশপুর, খুলনাকে ২৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ ১০,২০০ টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য, মাদক কারবারি শেখ আসাদুল আহম্মেদ সাদ্দাম (৩৫) এর বিরুদ্ধে ইতোপূর্বে ০৪ টি মাদকের মামলা রয়েছে।
