খুলনা, বাংলাদেশ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

খুলনায় সন্ত্রাসী হামলার শিকার মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী

[ccfic]

ডেস্ক :

পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রাজ সর্দার তুহিন (৪৫) নামে এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করেছে। মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে তার বাম চোখ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে নগরীর সদর থানার ডাক বাংলা পিকচার প্যালেস মোড়ে হাজী মাহাতাব চেম্বারে। হামলার শিকার তুহিন ওই চেম্বারের গুড এন্ড বেস্ট টেলিকমসের মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী।‘ঘটনার সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম। আচমকা ১০/১৫ জন লোক এসে দোকানে হামলা চালায় এবং আমাকে প্রচুর পরিমাণে মারধর করে। হাতে, পায়ে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাথার পিছনে চাপাতি বা ধারালো কিছু দিয়ে কোপ দেয়। ৭/৮ টা সেলাই লেগেছে। হামলার এক পর্যায়ে আমি অচেতন হয়ে দোকানের মধ্যে পড়ে যায়। পরে অন্যান্য দোকানদার ভাইয়েরা আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় বর্তমানে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তা আশঙ্কায় ভুগছি। আমার দোকানও অনিরাপদ অবস্থায় রয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ যারা হামলা করেছে তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নেওয়া হয়।’তিনি বলেন, ‘আমার উপর হামলা পূর্ব ঘটনার প্রেক্ষিতে। ৬/৭ মাস পূর্বে যারা ইয়াবা বিক্রি করতো তাদেরকে নিষেধ করার পর তারা আমার বড় ভাইকে আক্রমণ করে তাকে কুপিয়ে জখম করে। হরিণটানা থানায় এ সংক্রান্ত একটি মামলা রয়েছে।’ঘটনা সম্পর্কে খুলনা সদর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘উনি সম্ভবত মামলার আসামি। মামলা নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা রয়েছে। আসামিপক্ষ ধরছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। দু’পক্ষকে থানায় আসতে বলা হয়েছিল। উনি থানায় আসুক। থানায় না আসলে, অভিযোগ না দিলে, আমরা বুঝবো কিভাবে কোন ঘটনা? অভিযোগ দিলে আমরা বিষয়টা খতিয়ে দেখব, এই ঘটনা কিনা’।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT